Monday, August 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন সোমালিয়ার প্রেসিডেন্ট

দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন সোমালিয়ার প্রেসিডেন্ট

সোমালিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদ দুর্নীতি ও রাষ্ট্রের জমি অপব্যবহারের অভিযোগে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসাইন রবলিকে বরখাস্ত করেছেন।

সোমবার সোমালি প্রেসিডেন্টের দফতর থেকে এক প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার জন্য প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন এবং দুর্নীতিতে তার সংযোগ থাকায় তার ক্ষমতা স্থগিত করেছেন।’

অপরদিকে সোমালিয়ার প্রধানমন্ত্রীর দফতর প্রেসিডেন্টের এই পদক্ষেপকে ‘অসম্মানজনক’ হিসেবে উল্লেখ করেছে। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে প্রেসিডেন্টের এই পদক্ষেপকে ‘সামরিক হস্তক্ষেপের’ মাধ্যমে আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে প্রধানমন্ত্রীর দফতর।

এর আগে রোববার দেশটিতে চলমান নির্বাচন নিয়ে উভয় নেতা পরস্পরকে দায়ী করে বক্তব্য দেন।

প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদ দেশে চলমান নির্বাচনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করেন।

অপরদিকে প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসাইন রবলি প্রেসিডেন্টকে চলমান নির্বাচনে বাধা দেয়ার জন্য অভিযুক্ত করেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − thirteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য