Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবরদূষণে নদী হারিয়েছে কাঙ্ক্ষিত রূপ

দূষণে নদী হারিয়েছে কাঙ্ক্ষিত রূপ

দখল-দূষণসহ নানা সমস্যায় জর্জরিত দেশের নদীগুলো। নদীদূষণের জন্য অন্যতম দায়ী প্লাস্টিক। বিশেষ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সবচেয়ে বেশি দূষণ করছে নদীকে। দূষণের কারণে নদী হারিয়েছে তার চিরচেনা  রূপ। পাশাপাশি দখল আর ভরাটের কারণেও কমে যাচ্ছে নদীর সংখ্যা ও পরিধি। একসময় আমাদের নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠেছিল নগর, বন্দর, শহর, গ্রাম, জেলেপাড়া, বাণিজ্যকেন্দ্র। বর্তমানে সেই চিত্র আছে কেবল কাগুজে কলমে। অতীতে মানুষ যাতায়াত করতো নদী পথে। সবচেয়ে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছে শহর-বন্দরের পয়োবর্জ্য ও শিল্পবর্জ্য। বিষাক্ত সব রাসায়নিক এবং প্লাস্টিক ও পলিথিনের দূষণে নদীগুলো ভয়ংকর দুর্দশার সম্মুখীন হয়েছে। এতে নদীতীরবর্তী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া বাঙালি সংস্কৃতির একটা বড় অংশ জুড়ে আছে নদী। বাঙালির অন্তপ্রাণ সেই নদী আজ দখল দূষণে বিপন্ন।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, তিন কারণে দূষিত হচ্ছে দেশের নদী- প্লাস্টিক বর্জ্য, শিল্প বর্জ্য ও পৌর বর্জ্য। পাহাড়ের নদী ঝুঁকিতে আছে প্লাস্টিকের জন্য। নদীকে শিল্পবর্জ্য ও পৌর বর্জ্য দিয়ে দূষিত করে মেরে ফেলা হচ্ছে, ফলে জেলে ও সাধারণ মানুষ মাছ খেতে পারবে না। নদীকে জীবন্ত-সত্তা হিসেবে ঘোষণা দিলেই হবে না। পরিবেশে দূর্ষণকারীদের শাস্তির আওতায় আনতে হবে। 

দেশের এমন এ পরিস্থিতিতে আজ সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার পালিত হচ্ছে ‘বিশ্ব নদী দিবস-২০২৪’। নদীর প্রতি সচেতনতা বাড়াতেই মূলত এই দিবসটি পালিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে—‘টেকসই ভবিষ্যতের জন্য জলপথ’। ২০১০ সাল থেকে বাংলাদেশে বেসরকারি ভাবে দিবসটি পালিত হয়ে আসছে। এবছর বেসরকারি সংস্থা ওয়াটারকিপার্স এবং ধরিত্রী রক্ষায় আমরা-(ধরা) পক্ষ থেকে ‘নদী দূষণ বন্ধ কর, প্লাস্টিক দূষণ বন্ধ কর’ এই শ্লোগান নিয়ে ঢাকাসহ ১৪টি জেলায় এ বছর বিশ্ব নদী দিবস উদযাপিত হচ্ছে। 

১৯৮০ সাল থেকে প্রতিবছর সেপ্টেম্বর মাস থেকে বিশ্ব নদী দিবস হিসেবে পালন করতে শুরু করে কানাডার ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি। যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল বিসি রিভারস ডে পালন দিয়ে। ১৯৮০ সালে কানাডার খ্যাতনামা নদীবিষয়ক আইনজীবী মার্ক অ্যাঞ্জেলো দিনটি ‘নদী দিবস’ হিসেবে পালনের উদ্যোগ নিয়েছিলেন। বিসি রিভারস ডে পালনের সাফল্যের হাত ধরেই তা আন্তর্জাতিক রূপ পায়। ২০০৫ সালে জাতিসংঘ দিবসটি অনুসমর্থন করে। এরপর থেকে জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা দিবসটি পালন করছে।

দিবস উপলক্ষে দেশের অন্যতম পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ‘নদী দূষণ বন্ধ কর, প্লাস্টিক দূষণ বন্ধ কর’—এই শ্লোগানকে ধারণ করে— ধরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ, বুড়িগঙ্গা রিভারকিপার এবং বুড়িগঙ্গা নদী মোর্চার যৌথ আয়োজন করেছে— বিশেষ অনুষ্ঠানমালার। অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে রয়েছে— চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, নদীর পাড়ে প্লাস্টিক পরিচ্ছন্নতা অভিযান (খোলামোড়া ঘাট, কামরাঙ্গীরচর) ইত্যাদি। রবিবার, সকাল ১০ টায় কামরাঙ্গীরচরে হাজী আব্দুল আউয়াল উচ্চ বিদ্যালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য