Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদৃষ্টিপ্রতিবন্ধী লেবানিজ তরুণীর কোরআন হিফজ

দৃষ্টিপ্রতিবন্ধী লেবানিজ তরুণীর কোরআন হিফজ

পবিত্র কোরআন মুখস্থ করা অত্যন্ত মর্যাদার বিষয়। মহান আল্লাহর কাছে তাদের আছে বিশেষ মর্যাদা। সাধারণত সুস্থ-সবল শিশু-কিশোররা শৈশবে কোরআন মুখস্থ শুরু করে। তবে শুধু সুস্থ-সবল না হয়েও পবিত্র কোরআন হিফজের ঐতিহ্য আছে। ইসলামের সূচনাকাল থেকেই দৃষ্টিপ্রতিবন্ধীদের কোরআন মুখস্থের ইতিহাস আছে।

সম্প্রতি আলজাজিরা মুবাশির চ্যানেলের একটি অনুষ্ঠানে কোরআন হিফজের গল্প শোনান লেবাননের একজন দৃষ্টিপ্রতিবন্ধী তরুণী। নিজের সব প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতাকে পেছনে ফেলে ব্রেইল পদ্ধতিতে কোরআন হিফজ করেন সাজেদা বেলাল আবদুর রহমান নামের এই তরুণী। সাজেদা জানান, তিনি প্রতিদিন সকালে কোরআনের নির্দিষ্ট পরিমাণ অংশ হিফজ করতেন। এরপর বিকালবেলা পরিবারের সঙ্গে তা পুনরায় পড়তেন। এভাবে দীর্ঘ দিনের প্রচেষ্টায় কোরআন মুখস্থ সম্পন্ন করেন।

সাজেদার বাবা সন্তানের কোরআন হিফজ শেষ হওয়ায় আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি সব মা-বাবাকে সন্তানদের ব্যাপারে যত্নবান হওয়ার আহবান জানান। সন্তানরা যেন মোবাইল ফোন, ইন্টারনেট ও টিভির মধ্যে পুরো অবসর সময় না কাটিয়ে কোরআন হিফজে মনোযোগী হয়। এ ব্যাপারে তাদের উদ্বুদ্ধ করতে বলেন।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য