Wednesday, July 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদেশে ফিরলেন মুসলিম নভোচারী সুলতান আল নিয়াদি

দেশে ফিরলেন মুসলিম নভোচারী সুলতান আল নিয়াদি

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ ১৮৪ দিন অতিবাহিত করা আমিরাতি নভোচারী সুলতান আল নিয়াদি গত সোমবার বিকেলে দেশে ফিরেছেন। তিনি গত ৪ সেপ্টেম্বর মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসেন। তবে নানা পরীক্ষা-নিরীক্ষার কারণে তাকে এ কদিন ফ্লোরিডা ও টেক্সাসেই থাকতে হয়েছিল।


গত সোমবার আল নিয়াদি আবুধাবি বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ এবং দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট ও শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ। গত ৩ মার্চ ৬ মাসের জন্য মহাকাশে যান সুলতান আল নিয়াদি। তার সঙ্গে ছিলেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী স্টিফেন বাওয়েন ও উডি হোবার্গ এবং রসকসমস মহাকাশচারী আন্দ্রে ফেডিয়ায়েভ। সেখানে প্রথম আরব নভোচারী হিসেবে মহাকাশে স্পেসওয়াক করে নতুন ইতিহাস গড়েন তিনি। মুসলিম নভোচারীদের মধ্যে দীর্ঘ সময় মহাকাশে থাকার রেকর্ডও গড়েন।


গত ৩ সেপ্টেম্বর আন নিয়াদিসহ চার নভোচারী স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে পৃথিবীর দিকে রওনা হন। পৃথিবীতে ফিরতে তাদের সময় লাগে ১৭ ঘণ্টা। তাদের বহনকারী ক্যাপসুলটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের কাছাকাছি এলাকায় অবতরণ করে। তবে পৃথিবীতে আসলেই নিয়াদিমসহ অন্য নভোচারীরা বাড়িতে ফিরতে পারেননি। যুক্তরাষ্ট্রে তাদের স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এসব কাজ সেরে প্রায় দুই সপ্তাহ পর দেশে ফেরেন নিয়াদি।


মহাকাশে থাকাকালে আল নিয়াদি পবিত্র নগরী মক্কা-মদিনার ছবি তুলে পাঠিয়েছিলেন। এছাড়া সেখান থেকেই তিনি কয়েকবার সাক্ষাৎকারও দেন। সূত্র : আল আরাবিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য