Wednesday, July 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে সম্মত পাকিস্তান ও সৌদি আরব

দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে সম্মত পাকিস্তান ও সৌদি আরব

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। সৌদি প্রেস এজেন্সির উদ্ধৃতি দিয়ে সোমবার জিও নিউজ এ খবর জানিয়েছে।

এক বিবৃতি বলা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে টেলিফোনে কথা বলেছেন।

কথোপকথনের সময়, প্রধানমন্ত্রী শেহবাজ দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ এবং সবক্ষেত্রে তা বাড়ানোর উপায় নিয়ে যুবরাজ সালমানের সাথে আলোচনা করেন।

রেডিও পাকিস্তান জানিয়েছে, পাকিস্তান এবং সৌদি আরব বিনিয়োগ, জ্বালানি এবং বাণিজ্যের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে।

দুই নেতাই সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ এবং ঐতিহাসিক সম্পর্ক পর্যালোচনা করেছেন।

দ্য নিউজ জানিয়েছে, একদিন আগে ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে সৌদি যুবরাজ বাদশা সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য