Saturday, July 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদাওয়াবন্যা ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়ালে যে সওয়াব

বন্যা ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়ালে যে সওয়াব

বন্যা, ভূমিকম্প, ঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের নানা ধরন। এসবের কারণে মানুষের জীবন বিপন্ন হয়। অসহায় হয়ে পড়ে বিপদগ্রস্ত মানুষ। কোরআনের ভাষায়, এসব মহান আল্লাহর পরীক্ষা।

আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আমি তোমাদের ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ ও ফল-ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব। (হে রাসুল,) ধৈর্যশীলদের সুখবর দিন।’ (সুরা বাকারা: ১৫৫)

অতএব, এমন দুর্যোগের মুহূর্তে ধৈর্য ধরতে হবে এবং বিপদ থেকে মুক্তির সম্ভাব্য সব উপায় খুঁজে বের করতে হবে।

এ ক্ষেত্রে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। মানুষের জানমালের নিরাপত্তার প্রশ্নে রাষ্ট্রের কোনো ধরনের অবহেলা ইসলাম অনুমোদন করে না। জরুরি ভিত্তিতে তাদের উদ্ধার করা এবং প্রয়োজনীয় খাবার-পানীয় সরবরাহ করা না গেলে পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তবে এ ক্ষেত্রে রাষ্ট্রের সক্ষমতা সীমিত হলে সর্বস্তরের মানুষকেই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

মহানবী (সা.) বলেন, ‘সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। শাসক মানুষের দায়িত্বশীল, তিনি প্রজাদের বিষয়ে জিজ্ঞাসিত হবেন। …অতএব সাবধান, তোমরা প্রত্যেকেই একেকজন দায়িত্বশীল। তোমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।’ (সহিহ বুখারি)

বিপন্ন মানুষের সহায়তায় এগিয়ে আসার ফজিলত অনেক। এর বিনিময়ে জান্নাতে অফুরন্ত নিয়ামত অর্জিত হবে। মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি কোনো বস্ত্রহীনকে কাপড় পরাবে, আল্লাহ তাকে জান্নাতের সবুজ রেশমি কাপড় পরাবেন। যে ব্যক্তি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে আহার করাবে, আল্লাহ তাকে জান্নাতের ফল খাওয়াবেন। যে ব্যক্তি কোনো তৃষ্ণার্তকে পানি পান করাবে, আল্লাহ তাকে জান্নাতের পবিত্র প্রতীকধারী পানীয় পান করাবেন।’ (আবু দাউদ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য