রাতেই শ্রীলঙ্কা পার করেছে সাইক্লোন ‘বুরেভি’। এবার ক্রমশ এগিয়ে আসছে ভারতের দিকে। ইতোমধ্যেই মেঘে আচ্ছন্ন আকাশ আগাম সতর্কবার্তা দিচ্ছে।
সাইক্লোনের জেরে তামিলনাড়ু, দক্ষিণ কেরলের একাধিক জায়গায় বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে। ইতোমধ্যেই ওইসব জায়গায় মেঘলা আকাশ।
বুধবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে শ্রীলঙ্কা পার করেছে ওই ঘূর্ণিঝড়। সেইসময় গতিবেগ ছিল ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল শ্রীলঙ্কায়।
বৃহস্পতিবার দুপুরে পামবানের খুব কাছে এটি ৯০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
কয়েকদিন আগেই তাণ্ডব চালিয়েছে সাইক্লোন নিভার। এরই মধ্যে ফের আরও এক সাইক্লোন। বঙ্গোপসাগরে ধেয়ে আসছে এই সাইক্লোন বুরেভি। প্রবল ঘূর্ণিঝড় নিভারের তাণ্ডবে বিধ্বস্ত তামিলনাড়ু, পুদুচেরি। এখনও বৃষ্টি চলছে সমানে। সাইক্লোন থেমে যাওয়ার পরও নতুন করে শুরু হয়েছে বৃষ্টিপাত। জলমগ্ন হয়েছে বহু এলাকা।
এরপরেই নতুন করে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জারি করে আবহাওয়া অফিস। আর সেই সাইক্লোন বুরেভি ক্রমশ শক্তি পাকিয়ে ধেয়ে আসছে। আইএমডি সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে শ্রীলঙ্কার উপকূলে ট্রিঙ্কোমালিতে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তারপর মান্নার উপকূলে তা ধেয়ে আসবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
পিডিএসও/হেলাল
