Saturday, October 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনিজেদের গুলিতেই ২ ইসরাইলি সৈন্য নিহত

নিজেদের গুলিতেই ২ ইসরাইলি সৈন্য নিহত

নিজ বাহিনীর অপর সদস্যের গুলিতে নিহত হয়েছেন ইসরাইলের দুই সৈন্য। জর্ডান ভ্যালিতে একটি সেনা ক্যাম্পের কাছে রাতে নিরাপত্তা টহলের সময় এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির সেনা কর্তৃপক্ষ।

সেনা সূত্র বলছে, তাদেরকে চিনতে ভুল করে সহকর্মীরা গুলি করায় এ ঘটনা ঘটেছে।

সেনা সূত্র আরো বলছে, পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হচ্ছে।

নিহত সৈন্যরা হলেন, মেজর আফেক আহারন (২৮) ও মেজর ইতামার ইলহারার। দুজনই ছিলেন কোম্পানি কমান্ডার।

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ঘটনাটি ‘অত্যন্ত দুঃখজনক’ হিসেবে উল্লেখ করে গভীর শোক জানিয়েছেন।

সূত্র : এবিসি নিউজ/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য