নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাব-১৪ এর একটি দল তাকে আটক করে।
র্যাব-১৪ এর মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বুধবার দুপুর ১২টায় ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় র্যাবের ব্যাটালিয়ন সদর দপ্তরে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে।
স্থানীয় সূত্র জানায়, ওই শিক্ষক কয়েক বছর আগে একটি কওমি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি নানাবাড়িতে থেকে সেখানে পড়াশোনা করত। পরিবারের আর্থিক পরিস্থিতির কারণে তার মা সিলেটে কাজ করতেন।
পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, সে অন্তঃসত্ত্বা। এরপর তার মা থানায় মামলা করেন।
মামলার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত শিক্ষককে খুঁজছিল। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
