Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপতাকা ওড়ানোয় ফিলিস্তিনি শিশুকে গাড়িচাপা!

পতাকা ওড়ানোয় ফিলিস্তিনি শিশুকে গাড়িচাপা!

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের পবিত্র নগরী জেরুজালেমে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় এক মুসলিম শিশুকে গাড়িচাপা দিয়েছে ইসরায়েলের পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জানা যায়, গত রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় আল-আকসা মসজিদের দক্ষিণে সিলওয়ান জেলার একটি রাস্তায় এই ঘটনা ঘটে। 

জাওয়াদ আব্বাসি নামে ১২ বছর বয়সী এক শিশুর ওপর ওই বর্বর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। জাওয়াদ আব্বাসি তার বাইসাইকেলে নিজ দেশ ফিলিস্তিনের পতাকা উড়িয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলো। রাস আলমন্ড নামে এলাকায় আসার পর দখলদার ইসরায়েলি পুলিশ ওই ফিলিস্তিনি কিশোরকে গাড়ি নিয়ে ধাওয়া করে। একপর্যায়ে ইসরায়েলি পুলিশ তার ওপর গাড়ি তুলে দেয়। এতে সাইকেল থেকে পড়ে যায় আব্বাসি। পরে তার পায়ের ওপর তুলে দেওয়া হয় গাড়িটি।

এই ঘটনার পর গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ইসরায়েলি পুলিশের এ বর্বরোচিত হামলার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সূত্র: আনাদেলু এজেন্সি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 18 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য