Friday, July 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোক

পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোক

সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোক পদত্যাগ করেছেন। ক্ষমতা দখলকারী সেনাবাহিনীর সঙ্গে বিতর্কিত চুক্তির মাধ্যমে ক্ষমতায় ফিরে আসার কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করলেন তিনি। ক্ষমতায় ফিরে ব্যাপক বিক্ষোভের মুখে তিনি এটি করতে বাধ্য হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২০ সালের অক্টোবরে সেনাবাহিনী ক্ষমতা দখল করে আবদাল্লা হামদোককে গৃহবন্দি করেছিল। তবে অভ্যুত্থানের নেতাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করেন তিনি।

এরপর আবারো ক্ষমতায় ফিরে আসেন আবদাল্লা হামদোক। কিন্তু বিক্ষোভকারীরা সেটি মেনে নিতে পারেননি। তাদের দাবি পুরোপুরিভাবে বেসামরিক রাজনৈতিক শাসন চালু করতে হবে।

আবদাল্লা হামদোক বলেছেন, তার দেশ বর্তমানে খুবই বিপজ্জনক টার্নিং পয়েন্টে আছে দেশকে বিপর্যয়ের দিকে এগিয়ে যাওয়া ঠেকাতে সাধ্য অনুসারে চেষ্টা করেছি। ঐক্যমতে পৌঁছানোর সব রকম চেষ্টা করেছি; তবে তা হয়নি।
সূত্র: বিবিসি, ইউপিআই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য