Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপরস্পর সাক্ষাতে যেভাবে সওয়াব পাওয়া যায়

পরস্পর সাক্ষাতে যেভাবে সওয়াব পাওয়া যায়

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম মানুষকে শিখিয়েছে পরস্পর সাক্ষাতে কী করণীয় ও বর্জনীয়। নিম্নে পরস্পর সাক্ষাতের কতিপয় আদব তুলে ধরা হলো—

১. কথার আগে সালাম
হজরত জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সা. বলেছেন, ‘কথা-বার্তা বলার আগেই সালাম বিনিময় হবে।’ (জামে তিরমিজি: ২৬৯৯)

২. হাসিমুখে কথা বলা
‎আবু জর (রা.) থেকে বর্ণিত, একদা রাসুল (সা.) আমাকে বললেন, ‘তুমি কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করো না। যদিও তুমি তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করতে পার।’ (রিয়াজুস সালেহিন: ৭০০)

৩. মুসাফাহা করা
হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একটা লোক বলল, ‘হে আল্লাহর রাসুল, আমাদের মধ্য থেকে কোনো লোক তার ভাইয়ের সঙ্গে কিংবা তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করলে তার সামনে কি মাথা নত করবে?’ তিনি বললেন, ‘না।’ সে বলল, ‘তাহলে কি তাকে জড়িয়ে ধরে চুমা দেবে?’ তিনি বললেন, ‘না।’ সে বলল, ‘তাহলে কি তার হাত ধরে তার সঙ্গে মুসাফাহা করবে?’ তিনি বললেন, ‘হ্যাঁ।’ (রিয়াজুস সালেহিন: ৮৯৩)

হজরত আবুল খাত্তাব কাতাদা (রা.) বলেন, আমি আনাস (রা.)-কে জিজ্ঞেস করলাম, ‘রাসুল (সা.)-এর সাহাবিদের মধ্যে কি মুসাফাহা (করমর্দন) করার প্রথা ছিল?’ তিনি বললেন, ‘হ্যাঁ।’ (রিয়াজুস সালেহিন: ৮৯০)

হজরত বারা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুল (সা.) বলেছেন, দুজন মুসলমান সাক্ষাৎকালে মুসাফাহা করলে একে অপর থেকে পৃথক হওয়ার পূর্বেই তাদের (গুনাহ) মাফ করে দেওয়া হয়। (রিয়াজুস সালেহিন: ৮৯২)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য