Saturday, July 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকপশ্চিম তীর থেকে ৫০ ফিলিস্তিনিকে তুলে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী

পশ্চিম তীর থেকে ৫০ ফিলিস্তিনিকে তুলে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী

দখলকৃত পশ্চিম তীরে সামরিক আগ্রাসন চালিয়ে অন্তত ৫০ জন ফিলিস্তিনিকে তুলে নিয়ে গেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি এক বিবৃতিতে বলেছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে প্রাক্তন বন্দি এবং একজন নারীও রয়েছেন। অভিযানটি রামাল্লাহ, আল-বিরেহ, হেব্রোন, তুবাস, তুলকারেম, নাবলুস, জেনিন এবং পূর্ব জেরুজালেম শহরগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়।

সংস্থাটি জানিয়েছে, গ্রেপ্তার অভিযানের সঙ্গে ঘরবাড়িতে ব্যাপক তল্লাশি, নির্যাতন, বন্দিদের ও তাদের পরিবারের ওপর হামলা এবং সম্পত্তি ধ্বংসের ঘটনাও ঘটেছে।

সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনারা ৭,০০০ এর বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছিল।

সূত্র: মিডল ইস্ট মনিটোর

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য