Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাকিস্তানের শপিং মলে ভয়াবহ আগুন! ১১ জনের প্রাণহানি

পাকিস্তানের শপিং মলে ভয়াবহ আগুন! ১১ জনের প্রাণহানি

পাকিস্তানের করাচির একটি শপিং মলে আগুনে অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে।

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার ভোরের দিকে করাচির ৬ তলাবিশিষ্ট আরজে শপিং মলে আগুন লাগে। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখা যায় অনেক দূর থেকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। আগুন নেভানোর কাজ শুরুর আগেই কমপক্ষে ১১ জনের লাশ উদ্ধার হয়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। প্রায় ৫০ জনকে নিরাপদে বার করে আনা হয়। পাশাপাশি শুরু হয় আগুন নেভানোর কাজ।

এখনো আগুন লাগার স্পষ্ট কারণ জানা যায়নি। সংবাদমাধ্যম সূত্রে খবর, জখম অবস্থায় বেশ কয়েকজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য