Monday, June 1, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৪ উগ্রবাদী নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৪ উগ্রবাদী নিহত

পাকিস্তানে গত তিন দিনে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৪ উগ্রবাদী নিহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সেনাবাহিনীর মিডিয়া বিষয়ক শাখা এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে তারা বেলুচিস্তান প্রদেশের মাচ ও কোলপুরে ওই অভিযান পরিচালনা করে।


পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, গত সোমবার রাতে রাজধানী থেকে ৭০ কিলোমিটার দূরে মাচ শহরে অভিযান চালায়। সেখানে তারা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে উগ্রবাদীদের তিনটি যৌথ হামলা প্রতিহত করে। এ সময় উগ্রবাদীরা কোলপুর এলাকায় একটি হোটেল ও ছয়টি দোকানে আগুন দেয়।

অন্তর্বর্তীকালীন বেলুচিস্তানের তথ্যমন্ত্রী জান আচাকজাই প্রাথমিকভাবে হামলার জন্য আসলাম আচো গ্রুপের সাথে জড়িত উগ্রবাদীদের দায়ী করেছিলেন। পরে নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এর মাজিদ ব্রিগেড এই হামলার দায় স্বীকার করে।

সেখানে নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে হামলার জবাব দেয়। পরে কয়েক ঘণ্টা ধরে উগ্রবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়।

সূত্র : ডন ও জিও নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + 12 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য