Friday, July 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাকিস্তানে ফিলিস্তিনপন্থী মিছিলে শক্তিশালী বোমা হামলা, নিহত ৭

পাকিস্তানে ফিলিস্তিনপন্থী মিছিলে শক্তিশালী বোমা হামলা, নিহত ৭

পাকিস্তানে ফিলিস্তিনপন্থী মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে কমপক্ষে ৭ জন। আহত হয়েছেন আরো ১৭। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চামানে শুক্রবার এই বোমা হামলার ঘটনা ঘটে। এ খবর দিয়েছে আল-জাজিরা।

বোমা হামলার সঙ্গে সঙ্গেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এর আয়োজন করেছিল স্থানীয় একটি ইসলামপন্থী রাজনৈতিক দল। পুলিশ জানিয়েছে, মিছিলটি একেবারে শেষ পর্যায়ে ছিল। যখন সবাই চলে যাচ্ছিল তার একটু আগেই এই বিস্ফোরণটি হয়।মিছিলটিকে টার্গেট করেই এই হামলা চালানো হয়েছে। একটি মোটরসাইকেলে বোমা রাখা ছিল। দূর থেকে সেটির বিস্ফোরণ ঘটানো হয়।

স্থানীয় হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। এদেরমধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাকিস্তানের এ অংশে ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলো বেশ সক্রিয়। প্রায়ই অস্থিরতা সৃষ্টি করতে সাধারণ মানুষদের টার্গেট করে হামলা চালায় এই সংগঠনগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য