Friday, July 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাকিস্তানে মৌসুমি বৃষ্টিতে দুই সপ্তাহে নিহত ৬০

পাকিস্তানে মৌসুমি বৃষ্টিতে দুই সপ্তাহে নিহত ৬০

পাকিস্তানে মৌসুমি বৃষ্টিতে দুই সপ্তাহে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। দেশটিতে টানা বর্ষণে কোথাও কোথাও আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই তথ্য জানিয়েছে।

শনিবার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে। এতে তলিয়ে গেছে অনেক রাস্তা এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। বুধবার থেকে ছাদ ধসে পড়া এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরে ১৯ জন মারা গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর আল জাজিরার

পাকিস্তানের আবহাওয়া পূর্বাভাস সংস্থা শহরটিতে আরও বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের শংলা জেলায় প্রবল এক ভূমিধসে অন্তত আট জন শিশু মারা গেছে। অন্য নিখোঁজ শিশুদের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে।

পাঞ্জাব প্রদেশ, ঝিলম এবং চেনাবের প্রধান নদীগুলো উপচে পড়ছে। দারিদ্র পীড়িত দেশটিতে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে আকস্মিক বন্যার আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে মুষলধারে বৃষ্টিতে নদীগুলোর ফুলে ওঠা এবং এক পর্যায়ে পাকিস্তানের এক-তৃতীয়াংশ জলমগ্ন হওয়ার এক বছর পরে পাকিস্তানে আবার একইরকম বৃষ্টি ফিরে এসেছে।

গত বছরে ভয়াবহ বন্যা মোকাবেলা করেছে পাকিস্তান। দেশটিতে ভয়াবহ ওই বন্যায় নিহত হয় ১৭৩৯ জন। বন্যার কারণে ২০২২ সালে নগদ অর্থ সংকটে থাকা পাকিস্তানের তিন হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য