২৪ জেলায় নতুন এসপি, ৩ জনকে বাধ্যতামূলক অবসর, চাকরি ফিরে পেলেন ৫ জন
একদিনে পুলিশে বড় ধরনের রদবদল হয়েছে। বিসিএস পুলিশ ক্যাডারের এএসপি থেকে ডিআইজি পদমর্যাদার ১৬০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গুরুত্বপূর্ণ ২৪ জেলার এসপিকে বদলি করে তাদের স্থলে নতুন এসপিদের পোস্টিং দেয়া হয়েছে। ডিএমপির ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া তিনজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- চট্টগ্রাম মেট্রোপলিটনের সাবেক কমিশনার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায়, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মো. মোজাম্মেল হক ও খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রাকিবুল ইসলাম। কৃষ্ণপদ রায়কে আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছিল। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিন প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা হলেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিআইজি ও অতিরিক্ত আইজিপি (সুপারনিউমারারি) এ কে এম হাফিজ আক্তার শিল্পাঞ্চল পুলিশে, অতিরিক্ত কমিশনার ও অতিরিক্ত আইজি (সুপারনিউমারারি) ড. খ. মহিদ উদ্দিনকে ট্যুরিস্ট পুলিশে, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মুনিবুর রহমানকে এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে।
তারই ধারাবাহিকতায় এবার ২৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। এরপর নতুন করে ২৪ কর্মকর্তাকে ২৪ জেলার এসপি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর জেলার দায়িত্বে রংপুর পিটিসির মোহাম্মদ শরীফ উদ্দিন, পিবিআইয়ের মো. আবুল কালাম আযাদ গাজীপুরে, ডিএমপির মো. আসফিকুজ্জামান আকতারকে কুমিল্লায়, পুলিশ সদর দপ্তরের আহম্মদ মুঈনকে ঢাকায়, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির মো. ফারুক হোসেনকে সিরাজগঞ্জে, এটিইউয়ের রায়হান উদ্দিন খানকে চট্টগ্রাম, সিআইডির মো. বশির আহমেদকে মানিকগঞ্জ, নৌপুলিশের মো. আজিজুল ইসলামকে ময়মনসিংহে, পুলিশ সদর দপ্তরের মো. মোশাররফ হোসেনকে গাইবান্ধায়, রাজশাহী সারদার মো. রেজাউল হক খানকে হবিগঞ্জ জেলায়, নোয়াখালী ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আনিসুজ্জামানকে রাজশাহী ও হাইওয়ে পুলিশের মুহাম্মদ শামসুল আলম সরকারকে মুন্সীগঞ্জ জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ মাহবুবুর রহমানকে সিলেটে, ডিএমপির প্রত্যুষ কুমার মজুমদারকে নারায়ণগঞ্জ, সিআইডির মো. মারুফাত হুসাইনকে নাটোরে, নৌপুলিশের মো. মোরতোজা আলী খানকে পাবনা, রাজারবাগ পুলিশ টেলিকমের মো. আনোয়ার জাহিদকে পটুয়াখালী, ট্যুরিস্ট পুলিশের মো. তৌহিদুল আরিফকে বাগেরহাট, রেলওয়ে পুলিশের মোহাম্মদ হাছান চৌধুরীকে কিশোরগঞ্জে, ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ মনজুর মোরশেদকে ঝিনাইদহ, নৌপুলিশের মিনা মাহমুদাকে মাগুরা, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মো. সাইফুল ইসলাম সানতুকে টাঙ্গাইল, ডিএমপির মো. জিয়াউদ্দিন আহম্মেদকে যশোরে এবং হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আব্দুল হান্নানকে নরসিংদী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এক আদেশে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং রেঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ৫২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপি থেকে তাদের ঢাকার বাইরে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়। বলা হয়, ৩৮ এডিসি ও ১৪ এসিকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। তাদের র?্যাব, এপিবিএন, নৌপুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির এডিসি আছমা আরা জাহানকে সিরাজগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, এডিসি মো. শফিকুল ইসলামকে লালমনিরহাট ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সাগরকে বান্দরবান ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, এডিসি ফজলুর রহমানকে এপিবিএন, এডিসি মো. আরিফুল ইসলামকে নৌপুলিশ, এডিসি মোহাম্মদ বশির উদ্দিনকে ট্যুরিস্ট পুলিশ, এডিসি নিশাত রহমান মিথুনকে এপিবিএন, এডিসি হাফিজ আল আসাদকে র্যাব সদর দপ্তর, এডিসি মো. মাহবুবুর রহমানকে এপিবিএন, এডিসি সাইফুর রহমান আজাদকে ট্যুরিস্ট পুলিশ, এডিসি মৃত্যুঞ্জয় দে সজলকে এপিবিএন, এডিসি ইহসানুল ফিরদাউসকে এপিবিএন, এডিসি মো. মুহিত কবীর সেরনিয়াবাতকে নোয়াখালীর পিটিসি, এডিসি নাজমুল হাসান ফিরোজকে এপিবিএন খাগড়াছড়ি, এডিসি সৈয়দ মামুন মোস্তফাকে এপিবিএন, এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলামকে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সিলেট, এডিসি মো. আজহারুল ইসলাম মুকুলকে এপিবিএন, এডিসি ইফতেখায়রুল ইসলামকে এপিবিএন, এডিসি মোস্তফা কামালকে নৌপুলিশ, এডিসি মো. আনিচ উদ্দীনকে র্যাব সদর দপ্তর, এডিসি তাপস কুমার দাসকে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার কুমিল্লা, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবীরকে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরা, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলামকে এপিবিএন, মুন্সীগঞ্জ সদর সার্কেলের খন্দকার খায়রুল হাসাবকে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার টাঙ্গাইল, এডিসি এস এম শামীমকে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার গাইবান্ধা, এডিসি মিশু বিশ্বাসকে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার জামালপুর, এডিসি রাকিবুল হাসানকে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার নোয়াখালী, এডিসি আফসার উদ্দিন খানকে এপিবিএন, এডিসি আশরাফউল্লাহকে র্যাব সদর দপ্তর, এডিসি সন্দীপ সরকারকে এপিবিএন, এডিসি মো. আশিক হাসানকে পিবিআই, এডিসি আবুল হাসানকে র্যাব সদর দপ্তর, এডিসি এম এম মঈনুল ইসলামকে এপিবিএন, এডিসি সুজয় সরকারকে এপিবিএন, এডিসি কে. এন রায় নিয়তিকে র্যাব সদর দপ্তর, এডিসি শাহ আলমকে র্যাব সদর দপ্তর, এডিসি নাজিয়া ইসলামকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, এডিসি মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে এপিবিএনে বদলি করা হয়েছে। এ ছাড়া সহকারী পুলিশ সুপার মো. হাবিবুল্লাকে ঢাকা পুলিশ স্টাফ কলেজ, এসি মধুসূদন দাসকে এপিবিএন, এসি মো. বায়েজীদুর রহমানকে রাজশাহীর সারদার বিপিএ, এসি জায়েন উদ্দীন মুহাম্মদকে র্যাব সদর দপ্তর, এসি ইমরান হোসেন মোল্লাকে নৌপুলিশ, এসি মো. নুরনবীকে র্যাব সদর দপ্তর, এসি আব্দুল্লাহ আল মাসুমকে রাজশাহী সারদার বিপিএ, এসি হাসান মুহাম্মদ মুহতারীমকে র্যাব সদর দপ্তর, এসি রেফাতুল ইসলামকে এপিবিএন, এসি মো. নাজমুল ইসলামককে র্যাব সদর দপ্তর, এসি সুমন করকে এপিবিএন, এসি মো. ইমরান হোসেনকে র্যাব সদর দপ্তর ও নারায়ণগঞ্জ সি সার্কেলের এএসপি হাবিবুর রহমানকে এপিবিএনের সহকারী পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের আরেক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। ডিএমপিতে বদলির আদেশ পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা হলেন- সিআইডির মোহাম্মদ মোস্তফা কামাল, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আহম্মদ আলী, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিন, এপিবিএনের এ.এস.এম মুক্তারুজ্জামান, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, পুলিশ সদর দপ্তরে সংযুক্ত থাকা ও বান্দরবানে বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ রুবেল, মুন্সীগঞ্জের ইয়াসিনা ফেরদৌস, এপিবিএনের এস এম মিজানুর রহমান, কক্সবাজারের মো. জসিম উদ্দীন বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) মো. ফজলুল করিম, কুড়িগ্রামের মো. সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আকরামুল হাসান, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) শেখ শরীফ-উজ-জামান, টাঙ্গাইলের মুহাম্মদ সারোয়ার হোসেন, পটুয়াখালীর রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, গাজীপুরের নাজমুস সাকিব খান, শেরপুরের আরাফাতুল ইসলাম, পাবনার মো. জিয়াউর রহমান, গাজীপুরের রোকনুজ্জামান সরকার, এন্টি-টেররিজম ইউনিট (এটিইউ) মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সদর দপ্তরের তানিয়া সুলতানা, এন্টি-টেররিজম ইউনিট (এটিইউ) শাহেদ আহমেদ, এপিবিএন মাঈন উদ্দিন চৌধুরী, শরীয়তপুর গোসাইরহাট সার্কেলের আবু সাঈদ, বরিশালের মো. মেহেদী হাছান, ব্রাহ্মণবাড়িয়ার মো. সোনাহর আলী, কক্সবাজার সদর সার্কেলের মো. মিজানুর রহমান, নরসিংদী এস এ এম ফজল-ই-খুদা, নড়াইল সদর সার্কেলের মো. দোলন মিয়া, খুলনার এস এম আল-বেরুনী, এমআরটি পুলিশের মো. মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা মো. নাজিম উদ্দীন আল আজাদ, পুলিশ সদর দপ্তরের মাহফুজ্জামান সরকার, পুলিশ সদর দপ্তরে সংযুক্ত মো. শওকত আলী, পুলিশ সদর দপ্তরের হাফিজুল ইসলাম বাবু, শিল্পাঞ্চল পুলিশের মো. আব্দুল্লাহ-আল-মামুন, এপিবিএন মকবুল হোসেন, পুলিশ সদর দপ্তরের মো. জাহিদ হোসেন, মো. তানভীর হোসেন, সাগর দিপা বিশ্বাস, এপিবিএন সৈয়দ ফয়ছল ইসলাম, ফরিদপুর ভাঙ্গা সার্কেলের তালাত মাহমুদ শাহানশাহ, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মো. আমিনুল কবীর তরফদার, বান্দরবান সদর সার্কেলের মো. শাহ আলম, রংপুর মহানগর পুলিশের মোছা. মফেলা খাতুন মেমী, এপিবিএন মহিউদ্দীন আহমেদ, শিল্পাঞ্চল পুলিশের কাজী আবু সাঈদকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- ঝালকাঠীর রাজাপুর সার্কেলের মো. মাসুদ রানা, বগুড়ার শিবগঞ্জ সার্কেলের তানভীর হাসান, বান্দরবান রুম সার্কেলের মো. জুনায়েদ জাহেদী, গাইবান্ধার সি-সার্কেলের সহকারী পুলিশ সুপার ও বর্তমানে চট্টগ্রাম মহানগর পুলিশের বদলির আদেশপ্রাপ্ত উদয় কুমার সাহা, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লার দাউদকান্দি সার্কেলের কবীর সোয়েব ও রাজশাহী সারদার বিপিএ শারমিন আকতার চুমকি।
ওদিকে, অবসরে পাঠানো পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার এক ও পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক ৫টি প্রজ্ঞাপনে এই পাঁচ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। কর্মকর্তারা হলেন- মো. আলী হোসেন ফকির, সাবেক পুলিশ সুপার ব্যারিস্টার মো. জিলুর রহমান, সাবেক পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন মিয়া ও সাবেক পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খান। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে অবসর প্রদানের তারিখ থেকে পুনর্বহালের পূর্বপর্যন্ত সময়কে কর্মরত গণ্য করে তাদের বকেয়া বেতনাদি, পদোন্নতি ও চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা বিধি মোতাবেক প্রাপ্য হবেন।
