Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ শুরু

পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ শুরু

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আজ শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন সব সরকারি হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা। পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন এবং সাধারণ সম্পাদক ডা. নূরুন্নবী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের ব্যানারে রাজধানীর শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করবেন চিকিৎসকরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইভেট পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেইনি চিকিৎসকদের বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত ন্যায্য দাবির বিষয়ে বারবার কর্তৃপক্ষ সমর্থন দিলেও তাদের আশ্বাস বরাবরের মতোই মিথ্যা প্রমাণিত হয়েছে। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রাইভেট ট্রেইনিদের ব্যাপারে যে মন্তব্য করেছেন তা থেকে প্রতীয়মান হয় যে, তিনি আমাদের কাজের পরিধি এবং আমাদের মানবেতর জীবন সম্পর্কে মোটেও অবগত নন। 

এতে আরও বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে ২০ হাজার টাকায় একজন চিকিৎসক কীভাবে তার সংসার চালাতে পারে, এটি বিবেকবানদের কাছে প্রশ্ন। সমস্যা সমাধানে আলোচনার চেষ্টা করা হয়েছে। মিথ্যা আশ্বাস এবং সময়ক্ষেপণ ছাড়া কিছুই আমরা পাইনি। তাই আগামী ৮ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘটের ডাক দেওয়া হলো। শহিদ মিনার প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য