পরিচ্ছেদঃ ১৫২৮. তোমার ভাইকে সাহায্য কর, সে যালিম হোক বা মাযলুম
ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ২২৮১, আন্তর্জাতিক নাম্বারঃ ২৪৪৩
২২৮১। উসমান ইবনু আবূ শায়বা (রহঃ) … আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমার ভাইকে সাহায্য কর, সে জালিম হোক অথবা মাজলুম (অর্থাৎ জালিম ভাইকে জুলুম থেকে বিরত রাখবে এবং মাজলুম ভাইকে জালিমের হাত থেকে রক্ষা করবে)।
باب أَعِنْ أَخَاكَ ظَالِمًا أَوْ مَظْلُومًا
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ، وَحُمَيْدٌ الطَّوِيلُ، سَمِعَا أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ انْصُرْ أَخَاكَ ظَالِمًا أَوْ مَظْلُومًا ”.
