Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই।

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই।

 পর্ব-১২: ক্রয়-বিক্রয় (ব্যবসা) (كتاب البيوع)

পরিচ্ছেদঃ ৬. দ্বিতীয় অনুচ্ছেদ – ক্রয়-বিক্রয়ের শর্তসমূহ

২৮৮০-[৬] ’আবদুল্লাহ ইবনু মাস্’ঊদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ক্রেতা ও বিক্রেতার মধ্যে যদি কোনো মতবিরোধ দেখা দেয়, সেক্ষেত্রে বিক্রেতার কথা অগ্রাধিকার হবে এবং ক্রেতার জন্য অবকাশ থাকবে। (তিরমিযী)[1]

ইবনু মাজাহ ও দারিমী-এর বর্ণনায় রয়েছে, ক্রেতা ও বিক্রেতার মধ্যে যদি মতবিরোধ দেখা দেয় এবং বিক্রিত দ্রব্য হুবহু সমুপস্থিত থাকে, আর কোনো পক্ষে সাক্ষী না থাকে, সেক্ষেত্রে বিক্রেতার কথা অগ্রাধিকার পাবে। অথবা উভয়ে ক্রয়-বিক্রয়কে বাতিল করে পরস্পর দ্রব্য ও মূল্য ফেরত দিয়ে দিবে।

وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اخْتَلَفَ الْبَيِّعَانِ فَالْقَوْلُ قَوْلُ الْبَائِعِ وَالْمُبْتَاعُ بِالْخِيَارِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَفِي رِوَايَةِ ابْنِ مَاجَهْ وَالدَّارِمِيِّ قَالَ: «الْبَيِّعَانِ إِذَا اخْتَلَفَا وَالْمَبِيعُ قَائِمٌ بِعَيْنِهِ وَلَيْسَ بَيْنَهُمَا بَيِّنَةٌ فَالْقَوْلُ مَا قَالَ الْبَائِعُ أَو يترادان البيع»

[1] সহীহ : নাসায়ী ৪৬৪৮, তিরমিযী ১২৭০, ইবনু মাজাহ ২১৮৬।


 হাদিসের মানঃ সহিহ (Sahih)

 বর্ণনাকারীঃ আবদুল্লাহ‌ ইব্‌ন মাসউদ (রাঃ)

 পুনঃনিরীক্ষণঃ 

 মিশকাতুল মাসাবীহ (মিশকাত)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য