Sunday, October 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই।

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই।

পরিচ্ছেদঃ যে ব্যক্তি নিজ সম্পদ রক্ষার্থে নিহত হয়, সে শহীদ।

১৪২৩. মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) …… আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার নিজ সম্পদ রক্ষার্থে নিহত হয় সে শহীদ। – আল আহকাম ৪১, ১৫২৮, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪২৩ [আল মাদানী প্রকাশনী]

এই বিষয়ে আলী, সাঈদ ইবনু যায়দ, আবূ হুরায়রা, ইবনু উমার, ইবনু আব্বাস ও জাবির রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান। তাঁর বরাতে এটি একাধিক সূত্রে বর্ণিত আছে। কতক আলিম জান ও মাল রক্ষার খাতিরে লড়াই করার অনুমতি দিয়েছেন। ইবনু মুবারক (রহঃ) বলেন, সম্পদ রক্ষার্থে লড়াই করা যাবে-যদি দুই দিরহামও হয়।

হাদিসের মানঃ সহিহ (Sahih)

 বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রাঃ)

 সুনান আত তিরমিজী (ইসলামিক ফাউন্ডেশন)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য