পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৫১৬৩-[৯] ’আম্র ইবনু আওফ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন : আল্লাহর শপথ! আমি তোমাদের সম্পর্কে দরিদ্রতার ভয় করি না; কিন্তু আমি ভয় করি যে, তোমাদের ওপর দুনিয়াকে প্রশস্ত করে দেয়া হবে যেমনি প্রশস্ত করে দেয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। আর তোমরা তা লাভ করার জন্য ঐরূপ প্রতিযোগিতা করবে যেরূপ তারা এ ব্যাপারে প্রতিযোগিতা করেছিল। ফলে এটা তোমাদেরকে ধ্বংস করবে যেরূপ তাদেরকে ধ্বংস করেছিল। (বুখারী ও মুসলিম)
সহীহঃ বুখারী ৩১৫৮, মুসলিম ৬-(২৯৬১), তিরমিযী ২৪৬২, ইবনু মাজাহ ৩৯৯৭, মুসনাদে আহমাদ ১৭২৭৩, সহীহুল ১০৩৬, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ৩২৫৫, শুআবুল ঈমান ১০২৯১, আল মু’জামুল কাবীর লিত্ব ত্বাবারানী ১৩৫১৬
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আমর ইবনু ‘আওফ (রাঃ)
