২১৪২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাতে আসবে, তখন তোমরা দৌঁড়িয়ে আসবে না বরং তোমরা ধীরস্থিরতা বজায় রেখে আসবে। অতঃপর সালাতের যা পাবে, তা পড়বে, আর যা ছুটে যাবে, তা (ইমামের সালামের পর) সম্পন্ন করবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/২৭২; সহীহ মুসলিম: ৬৭৩; তিরমিযী: ২৩৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫০৭; তাবারানী আল কাবীর: ১৭/৬০৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৮০৮; হুমাইদী: ৪৫৭; আবূ দাঊদ: ৫৮৪; নাসাঈ: ২/৭৬; ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩০৮; দারাকুতনী: ১/২৮০; আবূ আওয়ানা: ২/৩৫; সুনান বাইহাকী: ৩/৯০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৩২; হাকিম: ১/২৪৩।
