২৩৫৬. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সুতরা সামনে রাখা ছাড়া সালাত আদায় করবে না। আর এমন কাউকে ছাড় দিবে না, যে তোমার সামনে দিয়ে অতিক্রম করতে চায়। যদি সে অস্বীকৃতি জানায় তবে তার সাথে লড়াই করবে। কেননা সে একটা শয়তান।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৮০০; সহীহ মুসলিম: ৫০৬; সুনান বাইহাকী: ২/২৬৮।
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাহ: ৮২ পৃষ্ঠা)
