(২৯৩১) আবূ হুরাইরা (রাঃ) প্রমুখাৎ বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ এমনও কথা বলে, যাতে সে কোন ক্ষতি আছে বলে মনেই করে না; অথচ তার দরুন সে ৭০ বছরের পথ জাহান্নামে অধঃপতিত হয়।
(তিরমিযী ২৩১৪, ইবনে মাজাহ ৩৯৭০, সিলসিলাহ সহীহাহ ৫৪০)
