Monday, April 20, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই

৩১৯৯. আসমা বিনতু আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি যখন খরচ করতেন, তখন তিনি হিসাব করে রাখতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, “তুমি খরচ করো কিন্তু হিসাব করো না, অন্যথায় আল্লাহও হিসাব করে দিবেন। তুমি সম্পদ খরচ না করে রেখে দিবে না, তাহলে আল্লাহও তোমাকে দেওয়া থেকে বিরত থাকবেন।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৬/৩৪৫; সহীহুল বুখারী: ১৪৩৩; সহীহ মুসলিম: ১০২৯; নাসাঈ: ৫/৭৩-৭৪; তাবারানী আল কাবীর: ২৪/৩৩৭; সুনান বাইহাকী: ৪/১৮৬-১৮৭; বাগাবী: ১৬৫৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০০৫৬।

আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৪৯০)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য