৩৪০৪. উসামাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যার জন্য ভালো কিছু করা হয়, অতঃপর সেই ব্যক্তি ভালো কাজ সম্পাদনকারীর জন্য এই বলে দুআ করে, جَزَاكَ الله خيراً (আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুন), তবে সে পরিপূর্ণভাবে তার প্রশংসা করলো।”[1]
[1] তিরমিযী: ২০৩৫; ইবনুস সুন্নী: ২৭৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৯/৭০; বাযযার: ১৯৪৪।
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৫৫)
