আবুল মালীহ (রহঃ) থেকে তার গোত্রের এক ব্যক্তির সূত্রে বর্ণিত, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবী ছিলেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ কোন নির্দিষ্ট এলাকায় কোন বান্দার মৃত্যুদান করতে চাইলে সেখানে (যাওয়ার জন্য) তার একটি প্রয়োজন সৃষ্টি করে দেন।
(তিরমিযী, আহমাদ, হাকিম, ইবনে হিব্বান)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
