ইবনে উমার (রাঃ) বলেন, এমন একটি কাল আমরা অতিবাহিত করেছি যখন কারো নিকট তার মুসলিম ভাইয়ের চেয়ে তার দীনার ও দিরহামের উপযুক্ত প্রাপক আর কেউ ছিলো না। আর এখন এমন যুগ এসেছে যখন দীনার ও দিরহামই আমাদের কারো নিকট তার মুসলিম ভাইয়ের চেয়ে অধিক প্রিয়। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ অনেক প্রতিবেশী কিয়ামতের দিন তার প্রতিবেশীকে অভিযুক্ত করবে এবং বলবে, এই ব্যক্তি আমার জন্য তার দ্বার রুদ্ধ করে রেখেছিল এবং আমাকে তার সদাচার থেকে বঞ্চিত করেছে।
হাদিসের মানঃ হাসান (Hasan) | আল-আদাবুল মুফরাদ
