ইবনে মাসঊদ (রাঃ) বলেন, “মহিলারা গোপন জিনিস। কোন অসুবিধা ছাড়াই মহিলা যখন নিজ বাড়ি থেকে বের হয়, তখন শয়তান তাকে গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখে। অতঃপর তাকে বলে, ‘তুমি যার পাশ বেয়েই অতিক্রম করবে, তাকেই মুগ্ধ করবে।’ মহিলা যখন তার পোশাক পরিধান করে, তখন তাকে জিজ্ঞাসা করা হয়, ‘কোথায় যাওয়ার ইচ্ছা করছ?’ সে বলে, ‘আমি কোন রোগীকে দেখা করতে যাব, কোন মরা-ঘর যাব অথবা মসজিদে গিয়ে সালাত পড়ব।’ অথচ মহিলা তার ঘরে থেকে নিজ রবের ইবাদত করার মতো ইবাদত আর অন্য কোথাও করতে পারে না”
(ত্বাবারানী, সহীহ তারগীব ৩৪৮)।
