عَنْ عَائِشَةَ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ أَوَّلَ مَا يُكْفَأُ – قَالَ زَيْدُ بْنُ يَحْيَى الرَّاوِيُّ: يَعْنِي الْإِسْلَامَ – كَمَا يُكْفَأُ الْإِنَاءُ يَعْنِي الْخَمْرَ. قِيلَ: فَكَيْفَ يَا رَسُولَ اللَّهِ وَقَدْ بَيَّنَ اللَّهُ فِيهَا مابين؟ قَالَ: «يُسَمُّونَهَا بِغَيْرِ اسْمِهَا فَيَسْتَحِلُّونَهَا» . رَوَاهُ الدَّارِمِيُّ
حسن ، رواہ الدارمی (2 / 114 ح 2106 ، نسخۃ محققۃ : 2145) * و سندہ حسن و رواہ ابی یعلی فی مسندہ (8 / 177 ح 4731) من حدیث فرات بن سلمان عن القاسم بن محمد بہ
’আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.) -কে বলতে শুনেছি, সর্বপ্রথম যে জিনিসকে উল্টিয়ে দেয়া হবে- বর্ণনাকারী যায়দ ইবনু ইয়াহইয়া বলেন- অর্থাৎ ইসলামী বিধানসমূহ যেভাবে কোন পাত্রকে উল্টিয়ে দেয়া হয়, তা হবে শরাবের ব্যাপারটি। তখন জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসূল! তা কিরূপে হবে? অথচ শরাব যে অবৈধ, তার বিধান তো আল্লাহ তা’আলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। তখন তিনি (সা.) বললেন, তারা অন্য নামে তার নামকরণ করে বৈধ সাব্যস্ত করে নেবে। (দারিমী)
সহীহ: দারিমী ২১০০, আবূ দাউদ ৩৬৮৮, সিলসিলাতুস সহীহাহ ৯০, ইবনু মাজাহ ৩৩৮৪, নাসায়ী ৫৬৫৮, সহীহুল জামি ৮০৯১, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ২৩৭৮, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ২৩৭৫৮, মুসনাদে আহমাদ ১৮০৯৮, আবূ ইয়া’লা ৪৩৯০, সহীহ ইবনু হিব্বান ৬৭৫৮, শুআবূল ঈমান ৫১১৪, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৫১৬৮, আল মুজামুল কাবীর লিত্ব তবারানী ৩৩৪২, আল মুসতাদরাক লিল হাকিম ৭২৩৭, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৭৮৪৪।
ব্যাখ্যা : (إِنَّ أَوَّلَ مَا يُكْفَأُ… كَمَا يُكْفَأُ الْإِنَاءُ) ইসলামের যে বিধিবিধান সর্বপ্রথম পরিবর্তন হয়ে যাবে বা উল্টে যাবে যেভাবে মদের বিধান পরিবর্তন হয়ে যাবে তা হলো মদের ব্যাপারটি।
(قِيلَ: فَكَيْفَ يَا رَسُولَ اللَّهِ) বলা হলো, হে আল্লাহর রসূল! কিভাবে বিধানে হারাম বিষয় হালালে পরিণত হবে অথচ আল্লাহ তা’আলা এ ব্যাপারে সবকিছু বিস্তারিত বর্ণনা করেছেন?
(قَالَ: «يُسَمُّونَهَا بِغَيْرِ اسْمِهَا) তিনি বললেন : মদের নাম পরিবর্তন করে অন্য নামকরণ করবে এবং এভাবে তাকে বৈধ প্রমাণ করবে যদিও তা অন্যায় ও হারাম হয়। (মিরকাতুল মাফাতীহ)
