Thursday, May 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلًا فَقَالَ: «مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ؟» قَالَ: أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللَّهِ قَالَ: «أَفَلَا جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ حَتَّى يَرَاهُ النَّاسُ؟ مَنْ غَشَّ فَلَيْسَ مني» . رَوَاهُ مُسلم

আবূ হুরায়রাহ্ (রাঃ)] হতে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (বিক্রির জন্য) স্তূপীকৃত খাদ্যদ্রব্যের পাশ দিয়ে যাওয়ার সময় এর ভিতর হাত ঢুকালে আঙুল ভিজা ভিজা অনুভব হলো। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মালিককে ডেকে জিজ্ঞেস করলেন, এটা কি? সে উত্তর দিলো, বৃষ্টির পানিতে এ খাদ্যদ্রব্যগুলো ভিজে গিয়েছিল; হে আল্লাহর রসূল! তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, ভিজাগুলোকে স্তূপের উপরে রাখলে না কেন, যাতে করে লোকেরা তা দেখতে পায়? প্রতারণাকারীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। (মুসলিম)[1]

[1] সহীহ : মুসলিম ১০২, আবূ দাঊদ ৪৩৫২, তিরমিযী ১৩১৫, ইবনু মাজাহ ২২২৪, আহমাদ ৭২৯২, সহীহ ইবনু হিব্বান ৪৯০৫, সহীহ আত্ তারগীব ১৭৬৫।

ব্যাখ্যা: এখানে (صُبْرَةِ طَعَامٍ) দ্বারা উদ্দেশ্য হলোঃ কোনো ধরনের ওযন কিংবা পরিমাপ ছাড়া যে খাদ্য একত্রিত করা হয়। আর এখানে খাদ্য দ্বারা উদ্দেশ্য হলোঃ ভক্ষণযোগ্য দানা জাতীয় খাদ্য। আলোচ্য হাদীসে এ মর্মে অনুমোদন রয়েছে যে, বাজারের যিনি হিসাবরক্ষক (ইজারাদার) কিংবা তার স্থলাভিষিক্ত অন্য কেউ বাজারে আমদানিকৃত পণ্য যাচাই করতে পারবেন যাতে জানা যায় যে, তাতে অন্যকে ধোঁকা দেয়ার সম্ভাবনা আছে কিনা। (মিরকাতুল মাফাতীহ ৬/৭৯ পৃঃ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + twenty =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য