Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

عَنْ أَبِي قَتَادَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِيَّاكُمْ وَكَثْرَةَ الْحَلِفِ فِي الْبَيْعِ فَإِنَّهُ يُنَفِّقُ ثُمَّ يَمْحَقُ» . رَوَاهُ مُسلم

আবূ কাতাদাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ব্যবসা-বাণিজ্যে অধিক কসম খাওয়া হতে বেঁচে থাকবে। এর কারণে (সাময়িক) পণ্য বেশি বিক্রি হলেও (পরিশেষে) বরকত কমে যায়। (মুসলিম)[1]

[1] সহীহ : মুসলিম ১৬০৭, নাসায়ী ৪৪৬০, ইবনু মাজাহ ২২০৯, আহমাদ ২২৫৪৪, সহীহ আল জামি‘ ২৬৮৫, সহীহ আত্ তারগীব ১৭৯৫।

ব্যাখ্যা: (إِيَّاكُمْ وَكَثْرَةَ الْحَلِفِ فِى الْبَيْعِ) ‘‘বেচা-কেনাতে তোমরা অধিক পরিমাণে শপথ করা থেকে বিরত থাক’’। ‘আল্লামা ত্বীবী (রহঃ) বলেনঃ তোমরা নিজেদেরকে বেশী বেশী শপথ করা থেকে বাঁচিয়ে রাখ। অত্র হাদীসে অধিক পরিমাণে শপথ করা নিষেধ করা হয়েছে। এ থেকে জানা যায়, প্রয়োজনের ক্ষেত্রে শপথ করা বৈধ যদি তা সত্য শপথ হয়। এ ব্যাপারে ইজমা, অর্থাৎ সকলের ঐকমত্য রয়েছে।

(فَإِنَّه يُنَفِّقُ ثُمَّ يَمْحَقُ) ‘‘কেননা তা পণ্যের প্রচলন দ্রুত করে কিন্তু এতে বরকত চলে যায়’’। অর্থাৎ পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কথায় কথায় শপথ করার ফলে যদিও পণ্যের প্রসারে প্রভাব ফেলে, কিন্তু এ রকম শপথ যেহেতু মিথ্যা মিশ্রণের সম্ভাবনা থাকে বা অজান্তেই মিথ্যা বলে ফেলে, তাই এ শপথ দ্বারা বরকত অর্জিত না হয়ে বরং বরকত কমিয়ে দেয়। (মিরকাতুল মাফাতীহ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য