Thursday, June 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: جَاءَ بِلَالٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمْرٍ بَرْنِيٍّ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنْ أَيْنَ هَذَا؟» قَالَ: كَانَ عِنْدَنَا تَمْرٌ رَدِيءٌ فَبِعْتُ مِنْهُ صَاعَيْنِ بِصَاعٍ فَقَالَ: «أَوَّهْ عَيْنُ الرِّبَا عَيْنُ الرِّبَا لَا تَفْعَلْ وَلَكِنْ إِذَا أَرَدْتَ أَنْ تَشْتَرِيَ فَبِعِ التَّمرَ ببَيْعٍ آخر ثمَّ اشْتَرِ بِهِ»

আবূ সা’ঈদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন বিলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে ’বার্‌নী’ জাতীয় খুরমা নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, এই জাতীয় খুরমা কোথায় পেলে? বিলাল বললেন, আমার কাছে কিছু খারাপ খুরমা ছিল। আমি এগুলোর দু’ সা’ এ জাতীয় এক সা’ খুরমার বিনিময়ে বিক্রি করেছি। এটা শুনে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, আহ! এটাই তো ’সুদী’ লেনদেন। এটাইতো প্রকৃত সুদ। এরূপ করবে না, বরং তুমি এ খারাপ খুরমা পরিমাণে বেশি দিয়ে ভালো খুরমা পরিমাণে কম কিনতে চাইলে পৃথকভাবে মুদ্রার বিনিময়ে খারাপ খুরমা বিক্রি করে তার মূল্য দিয়ে ভালো খুরমা ক্রয় করবে। (বুখারী, মুসলিম)[1]

[1] সহীহ : বুখারী ২২১২, মুসলিম ১৫৯৪, নাসায়ী ৪৫৫৭, আহমাদ ১১৫৯৫।

ব্যাখ্যা: (أَوَّهْ عَيْنُ الرِّبَا) ‘‘আহ্ এটা তো প্রকৃত সুদ’’ অর্থাৎ একই জাতীয় দ্রব্যে কমবেশী করে বেচা-কেনা করা তো প্রকৃত সুদ। আর তা হারাম।
(لَا تَفْعَلْ) ‘‘তুমি এরূপ করবে না’’ যেহেতু এ ধরনের বেচা-কেনা করা হারাম, তাই তুমি তা পরিহার করবে।

হাদীসের শিক্ষা:

(১) সুদ হারাম,

(২) সুদের বেচা-কেনা বিশুদ্ধ নয়। অর্থাৎ এ ধরনের বেচা-কেনা বাতিল।

(৩) হালাল পন্থা খুঁজে বের করা এবং অনুসারীদের জন্য হালাল পন্থা জানিয়ে দেয়া ইমামের কর্তব্য। (ফাতহুল বারী ৪র্থ খন্ড, হাঃ ২৩১২)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + twenty =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য