Friday, July 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপ্রতিদিন নতুন মসজিদে ফজর পড়েন এই বাইকার, ভবিষ্যৎ স্বপ্ন বিস্ময়কর

প্রতিদিন নতুন মসজিদে ফজর পড়েন এই বাইকার, ভবিষ্যৎ স্বপ্ন বিস্ময়কর

নামাজের সময় হলেই আমরা নিকটবর্তী কোনো মসজিদে নামাজ পড়ে নেই। আর ফজর সাধারণত বাসার পাশের মসজিদে আদায় করি। কিন্তু এমন একজন ব্যক্তি আছেন, যিনি প্রতিদিন নতুন নতুন মসজিদে ফজর নামাজ পড়েন।

ওই ব্যক্তির নাম মোহাম্মদ দাউদ (৬৫)। তিনি একজন বাইকার। তার জন্মস্থান পাকিস্তান। থাকেন সংযুক্ত আমিরাতের শারজাহতে। মোহাম্মদ দাউদের ইচ্ছা আমিরাতের প্রতিটি মসজিদে অন্তত একবার করে হলেও ফজর নামাজ আদায় করবেন তিনি। তাই প্রতিদিন ভিন্ন ভিন্ন মসজিদে ফজর পড়তে তার বিএমডাব্লিউ-১২২ আরটি বাইক নিয়ে আঁধারঘেরা পথে ছুটে চলেন দাউদ।

আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমস সূত্রে জিও নিউজ জানায়, প্রতিদিন ভোর ৪টার আগেই নতুন মসজিদের উদ্দেশে বেরিয়ে পড়েন এই অভিবাসী। এরই মধ্যে দাউদ আমিরাতের ১০০ মসজিদে ফজরের নামাজ পড়তে সমর্থ হয়েছেন।

মোহাম্মদ দাউদ নতুন নতুন মসজিদে ফজর পড়ার অভিজ্ঞতা তুলে ধরেন তার ইউটিউব চ্যানেল ‘ইন লাভ উইথ মাসাজিদে’। সংযুক্ত আরব আমিরাতে চার হাজার মসজিদ রয়েছে। দাউদের স্বপ্ন, দেশের সবক’টি মসজিদে ফজর নামাজ পড়বেন তিনি।

খুব ভোরে যাত্রা শুরুর কথা জানিয়ে দাউদ বলেছেন, ‘ভোরের অনেক আগেই আমি ঘুম থেকে জেগে উঠি এবং দূরের মসজিদে নামাজ পড়তে বাইকে যাত্রা শুরু করি। প্রতিদিন নতুন মসজিদে নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমার ঘর আল-হিরা এলাকায়। সেখান থেকে এক শ’ কিলোমিটার দূরে রাস আল-খাইমার প্রত্যন্ত এলাকার মসজিদে গিয়েছি। ভোরের অনেক আগে রাত সাড়ে ৩টায় নিজ ঘর ত্যাগ করে মসজিদের উদ্দেশে যাত্রা শুরু করি। ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না। বাইক চালানো কষ্টকর ছিল। কিন্তু নামাজের আগেই মসজিদে পৌঁছি এবং নামাজ শেষে বাড়ি ফিরি।’

সূত্র : জিও নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য