Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপ্রধানমন্ত্রীর পক্ষ থেকে সউদি যুবরাজকে শুভেচ্ছা জানালেন সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সউদি যুবরাজকে শুভেচ্ছা জানালেন সালমান এফ রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সউদি যুবরাজকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এমপি। এসময় যুবরাজ মোহাম্মদ বিন সালমানও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।


সউদি আরবের মিনা প্যালেস-এ গত শুক্রবার সউদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁরা এ শুভেচ্ছা বিনিময় করেন।


বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করে এসময় সউদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির পথে আগামী দিনে আরও এগিয়ে যাবে।


অনুষ্ঠানে সউদি যুবরাজ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সার্বিক সহযোগিতা দিতে তাঁদের আগ্রহ প্রকাশ করেন। সউদি যুবরাজ একটি সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে বাংলাদেশ সফর করতে আগ্রহ প্রকাশ করেন, যাতে করে ভবিষ্যতে দু’দেশের উন্নয়ন ও অংশীদারত্বের ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হতে পারে।


প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি গুরুত্বপূর্ণ অনেক দেশসমূহের সাথে সার্বিক সম্পর্ক উন্নয়নেও বিশেষ ভূমিকা রেখে চলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য