Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত 'হামুন', ৪ নম্বর হুঁশিয়ারি সঙ্কেত

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘হামুন’, ৪ নম্বর হুঁশিয়ারি সঙ্কেত

ঘূর্ণিঝড় ‘হামুন’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি এখন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হামুন নামটি ইরানের দেয়া। এর অর্থ হচ্ছে সমতল ভূমি বা পৃথিবী।

ঘূর্ণিঝড় বর্তমান গতিতে এগোতে থাকলে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের আবহাওয়া দফতরের বুলেটিনে এর আগে বলা হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নিলে সেটি বুধবার বাংলাদেশের পটুয়াখালী জেলার খেপুপাড়া উপজেলা ও চট্টগ্রামের মধ্যবর্তী উপকূল অতিক্রম পড়তে পারে।

এটি বাংলাদেশে আঘাত করলে সেটি হবে চলতি বছরের দ্বিতীয় ঘূর্ণিঝড়। এর আগে গত মে মাসে ঘূর্ণিঝড় মোখা দুর্বল হয়ে বাংলাদেশে প্রভাব ফেলেছিল।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বিবিসি বাংলাকে বলেছিলেন, তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়টি ১০/১২ কিলোমিটার গতিতে ক্রমশ উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তবে সেটি আরো শক্তিশালী হয়ে উঠছে। আরো সময় গেলে সেটার শক্তি বা গতিপথ সম্পর্কে আরো পরিষ্কার ধারণা পাওয়া যাবে।’

আবহাওয়াবিদরা বলেছেন, ঘূর্ণিঝড় অনেক সময় এর গতিবেগ ও গতিপথ পরিবর্তন করতে পারে বা একই জায়গায় আবর্তন করতে পারে। সুতরাং উপকূল অতিক্রমের সময় এদিক-ওদিক হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − sixteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য