উত্তর:
যে কোন মানুষ নামায আদায় করার পর যদি জানতে পারে যে, সে ছোট নাপাকী বা বড় নাপাকীতে লিপ্ত ছিল। তথা ওযু বা গোসল ফরয ছিল। তবে তার উপর আবশ্যক হচ্ছে পবিত্রতা অর্জন করে উক্ত নামায পুনরায় আদায় করা। কেননা নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
لا تُقْبَلُ صَلاةٌ بِغَيْرِ طُهُورٍ
“পবিত্রতা ব্যতীত কোন নামায কবূল করা হবে না।”
