Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeযুগ জিজ্ঞাসাপ্রশ্ন (২২) : কোন জরুরী কারণে মুক্বীম অবস্থায় ছালাত জমা করা যাবে...

প্রশ্ন (২২) : কোন জরুরী কারণে মুক্বীম অবস্থায় ছালাত জমা করা যাবে কি?

উত্তর : বিশেষ প্রয়োজনে মুক্বীম অবস্থাতেও দুই ছালাতকে একত্রিত করে আদায় করা জায়েয। কারণ জমা (একত্রিতকরণ) করে আদায় করার বিষয়টি প্রয়োজন ও অজুহাতের সঙ্গে সম্পৃক্ত। সুতরাং যখনই তার প্রয়োজন হবে তখনই সফর কিংবা নিজ এলাকায় উভয়াবস্থাতেই দুই ছালাতকে একত্রিত করে আদায় করতে পারে। অনুরূপভাবে বৃষ্টি, রোগ-ব্যাধি ও অনুরূপ কাজের জন্য জমা করে আদায় করা জায়েয। কারণ এর দ্বারা উদ্দেশ্য হল, উম্মতের উপর থেকে সমস্যা নিরসণ করা (মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ২২/২৯৩ পৃ.; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১০/৩৮১ পৃ.; আশ-শারহুল মুমতি‘, ৪/৫১৪ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২০০১৭)। অর্থাৎ ভয়-ভীতি, ঝড়-বৃষ্টি, রোগ-ব্যাধি অথবা অন্য কোন বিশেষ শারঈ কারণবশত মুক্বীম অবস্থাতেও দুই ওয়াক্তের ছালাত ক্বছর ব্যতীত শুধু জমা করে পড়া জায়েয। যেমন যোহর ও আছরকে পৃথক ইক্বামতের মাধ্যমে চার-চার রাক‘আত করে এবং মাগরিব ও এশাকে অনুরূপভাবে ৩ ও ৪ রাক‘আত করে আদায় করা জায়েয। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘কখনো কখনো রাসূল (ﷺ) মাদীনায় অবস্থানকালে কোন ভীতিকর পরিস্থিতি কিংবা ঝড়-বৃষ্টি ছাড়াই যোহর ও আছর এবং মাগরিব ও এশার ছালাত একত্রিত করে আদায় করেছেন। ….ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা)-কে জিজ্ঞেস করা হল, এটা কেন? তিনি বললেন, রাসূল (ﷺ) চেয়েছেন তাঁর উম্মতের যেন কোন কষ্ট না হয়’ (ছহীহ মুসলিম, হা/৭০৫)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − nine =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য