Saturday, October 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপ্রাথমিকের শিক্ষার্থীদের মূল্যায়ন হবে যে পদ্ধতিতে

প্রাথমিকের শিক্ষার্থীদের মূল্যায়ন হবে যে পদ্ধতিতে

চলতি বছর হচ্ছে না প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এ শিক্ষাবর্ষেও প্রাথমিকের সব শ্রেণির শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান মূল্যায়ন করবে। এর মাধ্যমেই পরবর্তী শ্রেণিতে উন্নীত করার ব্যবস্থা নেয়া হবে। অর্থাৎ এ বছরও প্রথাগত বার্ষিক পরীক্ষা হচ্ছে না। অ্যাসাইনমেন্টের মতো কিছু পদক্ষেপের মাধ্যমে প্রাথমিকের শিক্ষার্থীদের মূল্যায়ন করবে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান।

অন্যদিকে এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও হচ্ছে না। তবে মাধ্যমিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত তিন বিষয়ে (বাংলা, ইংরেজি ও গণিত) বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + 19 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য