Monday, April 20, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপ্রিপেইড মিটারের 'মিটার চার্জ' বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

প্রিপেইড মিটারের ‘মিটার চার্জ’ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ আদায় নিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল। দায়িত্ব নেওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে মিটার চার্জ পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট অঙ্কের টাকা মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে কেটে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে এই চার্জ পরিশোধ করে আসা গ্রাহকদের মধ্যে প্রশ্ন ছিল, মিটারের দাম উঠে যাওয়ার পরও কেন অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে। বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, অতীতে মিটার কেনায় অস্বচ্ছতা ও বাড়তি ব্যয়ের দায় গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। তবে এখন গ্রাহকের অর্থ সাশ্রয় এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 17 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য