Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপ্রিয় শহর মদিনায় ফিরে এসেছি : ইসলাম গ্রহণ করা ব্রিটিশ কনসাল জেনারেল

প্রিয় শহর মদিনায় ফিরে এসেছি : ইসলাম গ্রহণ করা ব্রিটিশ কনসাল জেনারেল

সউদী আরবের জেদ্দায় নিযুক্ত ব্রিটিশ কনসাল জেনারেল ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ২৫ বছর আগে। মুসলিম হওয়ার পর নিজের নাম পরিবর্তন করে তিনি সাইফ আশার রেখেছিলেন। এ কথা তিনি গত এপ্রিলে জানান, যা সংযুক্ত আরব আমিরাতের দ্য ন্যাশনাল নিউজ প্রকাশ করেছিল। -মিডলইস্ট ইন২৪

এবার এই কনসাল জেনারেল সউদী আরবের মদিনায় পবিত্র মসজিদে নববী প্রাঙ্গণে তোলা ছবি নিজের টুইটারে প্রকাশ করেছেন। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, আমার প্রিয় শহর মদিনায় ফিরে এসেছি এবং মসজিদে নববীতে ফজর নামাজ আদায় করতে পেরেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিটিশ কনসাল জেনারেলের এই ছবি প্রকাশের পর তাকে অভিনন্দন ও তার প্রশংসা করতে থাকেন অনেকে। মোটিভেশনাল স্পিকার মুতাহ ওয়াসিন শাবাজ বিলও নিজের টুইটার অ্যাকাউন্টে ব্রিটিশ কনসালের এই ছবি প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + 15 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য