Tuesday, June 2, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনে লাখো মানুষের বিক্ষোভ

ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনে লাখো মানুষের বিক্ষোভ

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ইয়েমেনের রাজধানী সানা এবং অন্যান্য শহরে বিশাল জনসমাগম হয়েছে।

হুতিদের পরিচালিত রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ টিভি দাবি করেছে, ২০ লাখ ইয়েমেনি ‘বিজয়ের পথে মুক্ত মানুষের রক্ত’ প্রতিপাদ্যের কর্মসূচিতে অংশ নিয়েছে। সানার আল-সাবিন স্কয়ারের লাইভ ফুটেজে বিক্ষোভকারীদের একটি অন্তহীন সমুদ্র দেখা গেছে। তাদের অনেকে ফিলিস্তিনি পতাকা বহন করেন। হুতি কর্মকর্তারা জনতার উদ্দেশে ভাষণ দেন।

এক র ্যালির বিবৃতিতে বলা হয়, ইয়েমেনিরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হাতে নিহত ১০ হুতি যোদ্ধাকে স্মরণ করে তারা। বক্তারা  লেবাননে আল-আরুরি হত্যার নিন্দা জানিয়েছেন এবং আরবদের ইসরায়েলি ও মার্কিন পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত শুরুর পর থেকে হুতি বিদ্রোহীরা লোহিত সাগর ও আশপাশের নৌসীমায় কয়েকটি হামলা চালিয়েছে। এসব হামলা নিয়ে তীব্র উত্তেজনা চলার মধ্যে হুতিরা এই বিক্ষোভ করলো। 

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য