Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফিলিস্তিনিদের 'সরিয়ে নেয়ার' ইসরাইলি পরিকল্পনায় জাতিসঙ্ঘের উদ্বেগ

ফিলিস্তিনিদের ‘সরিয়ে নেয়ার’ ইসরাইলি পরিকল্পনায় জাতিসঙ্ঘের উদ্বেগ

গাজা উপত্যকার ফিলিস্তিনিদের ‘সরিয়ে নেয়ার’ ইসরাইলি পরিকল্পনায় জাতিসঙ্ঘ উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসঙ্ঘ মহাসচিব আন্টোনিও গুতেরেস সোমবার বলেন যে গাজায় মানবিক সাহায্য এখনো ‘একেবারে অপর্যাপ্ত’ রয়ে গেছে, এবং রাফায় ইসরাইলি আক্রমণ সেই প্রচেষ্টা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর থেকে সোমবার (২৬ ফেব্রুয়ারি) জানানো হয়েছে, রাফায় হামাসের বিরুদ্ধে অভিযান চালানোর আগে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে দক্ষিণ গাজা থেকে অন্যত্র সরিয়ে নেয়ার পরিকল্পনা দেশের সামরিক বাহিনী মন্ত্রিসভাকে দিয়েছে। তবে তাদের সরিয়ে কোথায় নেয়া হবে, তার কোনো ইঙ্গিত দেয়া হয়নি।

প্রায় পাঁচ মাস ধরে হামাসের বিরুদ্ধে চলা যুদ্ধে ইসরাইলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনিদের নিরাপদে সরিয়ে নেয়ার আগে রাফায় স্থল অভিযান চালানোর বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করেছে। গাজার সাথে মিসরের সীমান্তের একটু উত্তরে রাফা অবস্থিত, যেখানে ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছে। নেতানিয়াহু বলছেন, হামাসকে আক্রমণ করলে ইসরাইল কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধে জিতে যাবে।

ফিলিস্তিনিদের কোথায় নেয়া হবে, তার বিস্তারিত পরিকল্পনা সোমবারের বিবৃতিতে দেয়া হয়নি, আর মিসর বলেছে তারা সীমান্ত খুলে দেবে না। গত বছর ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলায় প্রায় ১,২০০ জন নিহত হবার পর, ইসরাইলের ব্যাপক পাল্টা হামলায় গাজার বেশির ভাগ ধ্বংস হয়ে গেছে।

ইসরাইলি হামলায় প্রায় ৩০,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশিভাগ নারী ও শিশু, জানিয়েছে গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরাইল বলছে, তারা ১২,০০০ হামাস যোদ্ধা হত্যা করেছে।

যুক্তরাষ্ট্র হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে গণ্য করে।

যে এলাকায় মানুষজনের ইতোমধ্যে মানবিক সাহায্য প্রয়োজন, সে এলাকায় ইসরাইলের আক্রমণের পরিকল্পনা আর বেসামরিক লোকদের দক্ষিণ গাজা থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনা নিয়ে জাতিসঙ্ঘ উদ্বেগ প্রকাশ করেছে।

জাতিসঙ্ঘ মহাসচিব আন্টোনিও গুতেরেস সোমবার বলেন যে, গাজায় মানবিক সাহায্য এখনো ‘একেবারে অপর্যাপ্ত’ রয়ে গেছে, এবং রাফায় ইসরাইলি আক্রমণ সেই প্রচেষ্টা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

‘শহরের উপর পূর্ণ মাত্রায় ইসরাইলি অভিযান যে শুধু সেখানে আশ্রয় নেয়া দশ লক্ষাধিক ফিলিস্তিনির জন্য ভীতিকর হবে, তাই না; এর ফলে ত্রাণ কর্মসূচি পুরোপুরি শেষ হয়ে যেতে পারে,’ গুতেরেস বলেন।

ইসরাইলি সমরিক বাহিনী সোমবার জানায়, তারা লেবাননের ‘গভীরে’ হিজবল্লাহ গ্রুপের সদস্যদেরকে লক্ষ করে হামলা চালাচ্ছে। নিরাপত্তা-সংক্রান্ত সূত্র জানিয়েছে, হামলা বালবেক শহরের কাছে আঘাত করেছে। হিজবুল্লাহ বলেছে দু’জন নিহত হয়েছে।

ইসরাইলি ড্রোন ভূপাতিত

ইসরাইল এবং হামাসের মিত্র হিজবুল্লাহ গাজা যুদ্ধের পুরো সময় একে অপরের উপর গোলা বর্ষণ করেছে, যার ফলে সংঘাত মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

সোমবার ইসরাইল জানায়, তাদের একটি ড্রোন লেবাননের আকাশে ওড়ার সময় ক্ষেপণাস্ত্রের কবলে পড়ে। হিজবুল্লাহ জানায়, তারা একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে।

চলমান যুদ্ধের মাঝে, যুক্তরাষ্ট্র, ইসরাইল, মিসর এবং কাতারি কর্মকর্তারা যুদ্ধবিরতি এবং ১০০ জন বন্দীকে মুক্ত করার জন্য কাতারে আলোচনা চালিয়ে যাচ্ছেন। হামাস অক্টোবরের হামলায় যে ২৪০ জনকে বন্দী করে নিয়ে গিয়েছিল, তার মধ্যে ১০০ জনের মত এখনো তাদের হাতে আছে।

গত নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতির সময় প্রায় ১০০ জন বন্দীকে মুক্তি দেয়া হয়ে হয়েছিল। বিনিময়ে ইসরাইলি জেল থেকে দু’শর বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হয়। ইসরাইলি সামরিক বাহিনী বলছে, তাদের বিশ্বাস হামাসের হাতে বন্দি ৩০ জনের মতো বন্দী পরে মারা গেছে বা নিহত হয়েছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য