Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফিলিস্তিনি শিশুদের স্কুল গুঁড়িয়ে দিল ইসরায়েল, ইইউর নিন্দা

ফিলিস্তিনি শিশুদের স্কুল গুঁড়িয়ে দিল ইসরায়েল, ইইউর নিন্দা

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি স্কুল গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গতকাল রোববার স্কুল ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর শাখা ‘কোগাট’ এক বিবৃতিতে জানায়, বেথেলহাম থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত স্কুল ভবনটি ‘অবৈধভাবে’ নির্মাণ করা হয়েছিল।


বিবৃতিতে আরও বলা হয়, ‘পড়াশোনা বা পরিদর্শনের জন্য সেখানে যাওয়া সবার জন্যই ভবনটি বিপজ্জনক হিসেবে প্রতীয়মান হওয়ায় ইসরায়েলি আদালতের নির্দেশে ভবনটি ধ্বংস করা হয়েছে।’
এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের স্কুল গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ফিলিস্তিনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে করা এক টুইটে জানানো হয়, স্কুল ভবনটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা রীতিমতো আতঙ্কের এবং এতে ৬০ ফিলিস্তিনি শিশু ক্ষতির শিকার হতে পারে।


টুইটে আরও বলা হয়, স্কুল ভবনটি গুঁড়িয়ে দেওয়া ‘আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ’ ছিল এবং ইসরায়েলি কর্তৃপক্ষের এই কর্মকাণ্ড ‘কেবলমাত্র ফিলিস্তিনি জনগোষ্ঠীর দুর্ভোগ বাড়াবে এবং বিদ্যমান উত্তেজনাপূর্ণ পরিবেশে উত্তেজনা আরও বাড়াবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য