Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবন্যায় ৩৬ জনের মৃত্যু

বন্যায় ৩৬ জনের মৃত্যু

দেশে চলমান বন্যা পরিস্থিতিতে ডায়রিয়া, সর্প দংশন, পানিতে ডুবা ও আঘাতজনিত কারণসহ নানা রোগে এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। একইসাথে পানিবাহিত বিভিন্ন রোগে ২ হাজার ৯৩৪ জন আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে সারাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১৭ মে থেকে ২০ জুন পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৭৯ জন, তবে এই সময়ে কারো মৃত্যু হয়নি। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ৮৭ জন, বজ্রপাতে ১৩ জন আক্রান্ত হয়ে তাদের মধ্যে ১২ জনেরই মৃত্যু হয়েছে, সর্প দংশনে ৪ জন আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে, পানিতে ডুবা ১৯ জনের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য