Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবসকে হত্যা করতে পানীয়তে মেশানো হলো করোনা রোগীর লালারস!

বসকে হত্যা করতে পানীয়তে মেশানো হলো করোনা রোগীর লালারস!

অফিসের হত্যা করতে পানীয়তে মেশানো হয় করোনা রোগীর লালারস। এমন অভিনব ফন্দির কথা আগেভাগে জানতে পারায় তার বস অবশ্য চুমুক দেননি পানীয়র গ্লাসে। পরে অভিযুক্তের বিরুদ্ধে খুন ও হুমকির মামলা দায়ের করা হয়েছে।

কিন্তু কেন বসকে মেরে ফেলার ফন্দি এঁটেছিল ওই যুবক? পেশায় গাড়ি ব্যবসায়ী দক্ষিণ-পূর্ব তুরস্কের ইব্রাহিম উনভের্দি জানিয়েছেন, তার ওই অধস্তন কর্মী ছিল রীতিমতো বিশ্বস্ত। সেই জন্য সম্প্রতি একটি গাড়ি বিক্রির টাকা তিনি তার হাতে দিয়ে অফিসে পৌঁছে দিতে বলেন। আর তাতেই ঘটে যায় বিপত্তি। টাকা নিয়ে চম্পট দেয় অভিযুক্ত। সেদিন বারে বারে ফোন করেও মেলেনি সাড়া। তবে পরের দিন অবশ্য ফোনে উত্তর মিলেছিল। দেনার দায়ে ডুবে যাওয়ায় ওই টাকাগুলো দিয়ে ঋণমুক্ত হওয়ার লোভ সে সামলাতে পারেনি বলে ইব্রাহিমকে জানিয়ে দেয় সে।

তবে কেবল টাকা নিয়ে পালানোই নয়, তার আগে বসকে মেরে ফেলতে তার পানীয়তে মিশিয়েও দেয় করোনা রোগীর লালারস! কিন্তু অন্য এক সহকর্মী তা দেখে ফেলেন। তিনিই সাবধান করে দেন ইব্রাহিমকে। সেকথা বসের কাছে স্বীকারও করে নিয়েছে অভিযুক্ত। হুমকি দিয়ে বলেছে, ভাইরাস দিয়ে তো হল না। পরের বার গুলি করে বসের খুলিই উড়িয়ে দেবে সে।

বিশ্বস্ত কর্মীর এই ভোলবদল মানতে পারছেন না ইব্রাহিম। পাশাপাশি পানীয়তে চুমুক দিলে কী হতে পারত, তা ভেবেও শিউরে উঠছেন তিনি। ইব্রাহিম বলেন , এই প্রথম খুনের এমন ভয়ানক পদ্ধতির কথা জানলাম। কেবল আমিই নই, বাড়িতে আমার অসুস্থ বাবা-মা রয়েছেন। এর থেকে আমাকে গুলি করে মেরে ফেললেও ভাল। তাহলে অন্তত আমি একা মারা যেতাম। বাবা-মা’র কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকত না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য