Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাংলাদেশের সাথে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে সৌদির আগ্রহ প্রকাশ

বাংলাদেশের সাথে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে সৌদির আগ্রহ প্রকাশ

বাংলাদেশের সাথে সাংস্কৃতিক ক্ষেত্রে দৃঢ় যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। সৌদি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী রাকান বিন ইব্রাহিম আল তওক এ আগ্রহ প্রকাশ করেন।

সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ সময় দুদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়েও ঐকমত্য প্রকাশ করেন মন্ত্রী।

রিয়াদের দিরিয়ায় অবস্থিত সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অফিসে সোমবার বিকেলে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে বৈঠককালে এ আগ্রহ প্রকাশ করেন সৌদি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী।

এ সময় মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপমন্ত্রী প্রকৌশলী ফাহাদ বিন আবদুল রহমান আল কানান উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি আরবের বিভিন্ন আন্তর্জাতিক বইমেলা, রেড সি ফিল্ম ফেস্টিভ্যালসহ অন্যান্য আন্তর্জাতিক মেলাসমূহে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করলে সৌদি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী আগামী দিনে এসব মেলায় আমন্ত্রণের আশ্বাস দেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মুসলিম জনগণের সাথে সৌদি আরবের ইসলামী সংস্কৃতির অনেক মিল রয়েছে। প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশী নাগরিক হজ ও ওমরা করতে সৌদি আরব ভ্রমণ করে।

এ সময় তারা সৌদি আরবের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাও পরিদর্শন করেন। রাষ্ট্রদূত দুদেশের জনগণের মধ্যে সংস্কৃতি বিনিময়ের জন্য বিভিন্ন সাংস্কৃতিক দলের সফর বৃদ্ধি ও সহযোগিতা বৃদ্ধির জন্য একটি কোপারেশন ফ্রেমওয়ার্ক করার প্রস্তাব দিলে সৌদি সহকারী মন্ত্রী একমত পোষণ করেন।

সৌদি আরবে বসবাসরত ২৮ লাখ বাংলাদেশির কথা উল্লেখ করে এখানে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের জন্যও নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা হয় বলে জানান সৌদি মন্ত্রী।

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন ইসলামি কবিতা, গান, হামদ, নাথ আরবিতে অনুবাদের প্রস্তাব দেন রাষ্ট্রদূত। সৌদি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অনুবাদ কমিশন এটি করতে পারে বলে মনে করেন সহকারী মন্ত্রী রাকান বিন ইব্রাহিম।

এছাড়া সৌদি আরবের সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও বাংলায় অনুবাদ হতে পারে বলে তিনি জানান যা দুদেশের মানুষের মধ্যে নিবিড় যোগাযোগ স্থাপন করতে সহায়ক হবে বলে উল্লেখ করেন।

সৌদি পর্যটন, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট ও কালচারকে একত্রে তুলে ধরার জন্য সৌদি নেতৃত্বের প্রশংসা করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, এসব আয়োজন ইতোমধ্যে ব্যপক সুনাম কুড়িয়েছে ও সৌদি আরবের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আগামী বছর নানা আয়োজনে সৌদি আরবের শিক্ষার্থীদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতা চাইলে সহকারী মন্ত্রী সব সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার জন্য সৌদি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী রাকান বিন ইব্রাহিম আল তওককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন। তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেন।

সভায় দূতাবাসের কাউন্সেলর মো: হুমায়ূন কবীর ও প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন। সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য