Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজাতীয়বাংলাদেশের ৭৯ নাবিকসহ দুই ট্রলার নিয়ে গেল ভারতীয় কোস্টগার্ড

বাংলাদেশের ৭৯ নাবিকসহ দুই ট্রলার নিয়ে গেল ভারতীয় কোস্টগার্ড

বাংলাদেশের সমুদ্রসীমার শেষ প্রান্তে মাছ ধরার সময় ৭৯ নাবিকসহ দু’টি ট্রলার নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে খুলনার হিরণ পয়েন্টের অদূরে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, এ দু’টি নৌযান হলো এফভি লায়লা-২ ও এফবি মেঘনা-৫। এফভি লায়লা-২-এর মালিক প্রতিষ্ঠান এস আর ফিশিং। এফভি মেঘনা-৫-এর মালিক প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড।

এ সময় একটি ট্রলারে ৪২ জন, অন্য ট্রলারে ৩৭ জন নাবিক ছিলেন।

ভারতের কোস্টগার্ড ট্রলার দু’টি আটকের পর ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে। তবে নাবিকেরা সবাই ভালো আছেন বলে কোম্পানির অন্য ট্রলারকে বেতারবার্তায় জানিয়েছেন মেঘনা-৫ ট্রলারটির ক্যাপ্টেন রাহুল বিশ্বাস।

নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডোর মোহাম্মদ মাকসুদ আলম বলেন, ‘বাংলাদেশী ট্রলার দু’টির সর্বশেষ অবস্থান পর্যবেক্ষণ করে আমরা জেনেছি আমাদের সমুদ্রসীমার মধ্যেই মাছ আহরণে নিয়োজিত ছিল। সেখান থেকে ভারতীয় কোস্টগার্ড নিয়ে যায়। ঘটনার পর বাংলাদেশের কোস্টগার্ডসহ সরকারি সংস্থাগুলো ভারতের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে। ট্রলার দু’টি উদ্ধারে পদক্ষেপ নেয়া হচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য